ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীর আমজাদহাটের হান্নান হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় সংঘটিত হান্নান হত্যা মামলার অন্যতম আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদহাটে সংঘটিত হান্নান হত্যা মামলায় মনির আহমেদ ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। পরে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফুলগাজীর আমজাদহাটের হান্নান হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x