ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অপরাধ দমনে আমজাদহাটে প্রশাসন-জনতার সচেতনতা সভা

ফুলগাজীর আমজাদহাটের সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে অপরাধ দমনে সচেতনতামূলক সভার আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা সংঘ। মঙ্গলবার (২৬ মে) রাতে বসন্তপুর উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান। 

বক্তব্যে তিনি বলেন, পুলিশ একা কখনো সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারে না। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে মাদক, কিশোর গ্যাং, চুরি, সাইবার অপরাধসহ নানা সামাজিক সমস্যা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এসব অপরাধ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

ওসি বলেন, আশপাশে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে হবে। একই সঙ্গে সকলকে মিলেমিশে সুন্দর ও নিরাপদ আমজাদহাট গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় চেতনা সংঘের আহ্বায়ক আবদুল্লা আল নোমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন পাটোয়ারী ও রাশেদ রেজা বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অপরাধ দমনে আমজাদহাটে প্রশাসন-জনতার সচেতনতা সভা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x