ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ঈদের দিনও ফেনীতে বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অফিস

ফেনীতে পবিত্র ঈদুল আজহার দিনসহ আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (২৬ মে) রাতে বিষয়টি দৈনিক ফেনীকে নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। 

তিনি জানান, আগামী তিন দিন ফেনীসহ উপকূলীয় এলাকার বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মজিবুর রহমান বলেন, ঈদের দিনসহ আগামী তিন দিন ফেনীতে বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার জেলায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। 

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঈদের দিনও ফেনীতে বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x