ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, ঈদের ছুটিতে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একইসঙ্গে পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

গ্রাহক ভোগান্তি কমাতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকদের আগাম অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও বিদ্যুৎ পরিস্থিতির তথ্য প্রচারের কথা বলা হয়েছে।

এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম এবং ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা বা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদ উপলক্ষ্যে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ করতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x