ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ: ফেনীতে দুইদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ফেনী জেলাসহ চৌদ্দগ্রামের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া বিসিক ও নিজকুঞ্জরা শিল্পনগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) একই সময় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।

এ তথ্য নিশ্চিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনী অফিসের উপ সহকারি প্রকৌশলী সালেহ আহাম্মদ দৈনিক ফেনীকে জানান, জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গ্যাসের সংযোগ লাইনের মেরামত কাজ চলছে। নিরাপত্তার জন্য এ সময় জেলাজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। তবে দাগনভূঞার কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে। এ বিষয়ে গ্রাহকের অবহিত করতে ফেনী শহর ও উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ: ফেনীতে দুইদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x