ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে কালবৈশাখীর আঘাত

ফুলগাজীতে কালবৈশাখীর আঘাত

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ফেনীর ফুলগাজী উপজেলা কার্যত অচল হয়ে পড়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে, সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং পুরো উপজেলাজুড়ে নেমে আসে এক ধরনের ভুতুড়ে নীরবতা।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ফুলগাজী জোনের ডিজিএম মো. হাবিবুর রহমান জানান, ঝড়ে উপজেলার ১০টি ফিডারের সবগুলোতেই ব্যাপক ক্ষতি হয়েছে। তীব্র ঝড়ের আঘাতে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা উপড়ে পড়ে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, মাঠকর্মীরা ঝুঁকি নিয়ে লাইনের ওপর পড়া গাছ অপসারণ ও লাইন চেকিংয়ের কাজ করছেন। এসব কার্যক্রম শেষে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময় লাগতে পারে, এখনই নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।

অন্যদিকে, ঝড়ের কারণে সড়ক যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফুলগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তারেকুল ইসলাম জানান, মুন্সীরহাট-নোয়াপুর সড়কে অন্তত ৫টি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে। তিনি বলেন, “আমাদের টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে, যাতে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ঝড় শুরু হওয়ায় অনেকেই প্রস্তুতি নিতে পারেননি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, ফলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। তবে বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে কালবৈশাখীর আঘাত

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফুলগাজীতে কালবৈশাখীর আঘাত
0:00 0:00
1.0x