ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ভোজ্য তেলের গুদামে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ভোজ্য তেলে অবৈধ লেবেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফেনী শহরের ইসলামপুর রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইসলামপুর রোড এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়াই ভোজ্য তেলে অবৈধ লেবেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এবং প্রাতিষ্ঠানিক লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ তেল মজুদ করে বাজারজাত করছে। এ তথ্যের ভিত্তিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে ‘ইসমাইল অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। পরে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে ভোজ্য তেলের গুদামে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x