ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির, ‘এ রায় মানি না’

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর এএসআই আমির হোসেন বলেন, “আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমার ওপরে অন্যায় করা হয়েছে। আমি এ রায় মানি না।”

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। 

ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় আমির হোসেন কথাগুলো বলেন। এ সময় আমির হোসেন ‘জয় বাংলা’ স্লোগান দেন।

রায়ে তিনজনকে যাবজ্জীবন ছাড়াও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আবু সাঈদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির, ‘এ রায় মানি না’

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x