ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এবার নববর্ষ উদযাপনে ফেনীজুড়ে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ উপলক্ষ্যে একটি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বৈশাখের দিন সকাল ৮টায় ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শহরের মিজান রোড হয়ে পিটিআই মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। একই দিন সকালে পিটিআই মাঠে বর্ষবরণ অনুষ্ঠান, লোকজ মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট তিনদিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিশেষ কর্মসূচির অংশ হিসেবে কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারগুলোতে ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশন করা হবে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) লোকজ মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শেষ হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব এবং বাংলাদেশের সকল জাতি-গোষ্ঠীর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়। এ বছর বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বাংলা নববর্ষ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত এবং জাতীয় কর্মসূচি পাঠ করে শোনান। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উৎসবটি আরও প্রাণবন্তভাবে করার লক্ষ্যে মতামত প্রদান করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এবার নববর্ষ উদযাপনে ফেনীজুড়ে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x