ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ করার লক্ষ্যে ফেনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।  

এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ।

দিনব্যাপী কর্মশালার প্রথম পর্বে দুদক কমিশন সম্পর্কিত বিভিন্ন আইনগত বিষয় উপস্থাপন করেন কোর্ট পরিদর্শক মো. ইদ্রিচ। তিনি দুর্নীতির আইনি দিক, অপরাধের ধরন এবং আইন প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

পরবর্তীতে দুদকের বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন দুদক সমন্বিত নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী।

শেষে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যপরিধি, সততা সংঘ এবং সততা স্টোর প্রসঙ্গে দুদকের কর্মপরিকল্পনা আলোকপাত করেন উপপরিচালক মো. ফারুক আহমেদ।

এতে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে বক্তব্য রাখেন ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মোতালেব ও সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী।

কর্মশালা শেষে জেলাসহ সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অংশগ্রহণকারী মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x