ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কক্সবাজার সমুদ্র সৈকতে ফেনী রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে ফেনী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। পরে ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় সেখান থেকে ফেনীর উদ্দেশ্যে ফিরে আসেন অংশগ্রহণকারীরা।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভ্রমণকালে অংশগ্রহণকারীরা কক্সবাজারের সমুদ্র সৈকত সুগন্ধা বিচ, লাবণী বিচ, হিমছড়ি, ইনানী বিচ, বিমানবন্দর ঘাঁটি, কবিতা চত্বর, রেডিয়েন্ট ফিশওয়াল্ড ও রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। 

এছাড়াও সদস্য ও তাদের পরিবারের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। পরবর্তীতে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনন্দ ভ্রমণ পরিচালনা কমিটির আহ্বায়ক ও দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক এটিএননিউজ ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন ও এনামুল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন ও আলী হায়দার মানিকসহ ইউনিটির অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, “এবারের ভ্রমণটি ছিল ব্যতিক্রমী। কারণ এবার ফেনী থেকে অনেক দূরে এসে দীর্ঘ সময় অবস্থান করে ভ্রমণ করা হয়েছে। এর আগে এ ধরনের রাত্রিযাপনভিত্তিক ভ্রমণ হয়নি। তাই এবারের আনন্দ ছিল আরও বেশি উৎসবমুখর। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে ফেনী রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x