ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুর পর এবার আহত ইমনও না ফেরার দেশে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় নিহত অন্তরের পর আহত হয়ে চিকিৎসায়ধীন অবস্থায় তার বন্ধু মো. ইব্রাহীম ইমনও (১৯) মারা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর আগে,গত বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন। নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ উপজেলায় অকটেন ও পেট্রোলের সংকট চলছে। এ কারণে গত বৃহস্পতিবার বিকালে অন্তর ও তার বন্ধু ইমন মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ৪দিন পর সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমনও মারা যায়।

রামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এনায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার ভাই ২ বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল। কিছু দিন পর ইমন পরিবারের হাল ধরতে প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুর পর এবার আহত ইমনও না ফেরার দেশে

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x