ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মেডিকেল কলেজ ইস্যুতে সংসদের ‘না’, ফেনীতে প্রতিবাদে মানববন্ধন-সমাবেশের ডাক

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পর তা প্রত্যাহার করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ প্রেক্ষিতে জেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সুনাগরিক ফোরাম ফেনীর উদ্যোগে আগামী ৪ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় ফেনী শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একই দিন বিকেল ৪টায় একই স্থানে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) উদ্যোগে ‘ফেনীতে গণমানুষের অধিকার আদায়ে’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু।

আয়োজিত এ সমাবেশে বক্তারা ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপন করে তা প্রত্যাহারের তীব্র নিন্দা, পাশাপাশি হামের প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনার প্রতিবাদ জানানো হবে।

আয়োজকরা জানান, ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেডিকেল কলেজ ইস্যুতে সংসদের ‘না’, ফেনীতে প্রতিবাদে মানববন্ধন-সমাবেশের ডাক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x