ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মোটরসাইকেলের জন্য তেল নিতে ফেনী এসেছিলেন তরুণ, পথে দু'র্ঘটনায় মৃ'ত্যু

নিজ এলাকার ফিলিং স্টেশনে তেল নেই। তাই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ফেনীতে এসেছিলেন তরুণ। সেখান থেকে নিজের মোটরসাইকেলের জন্য জ্বালানি তেলও নেন। তবে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বন্ধুও গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণের নাম মো. অন্তর (২০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার–সংলগ্ন মৃদ্দাবাড়ির একরামুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি কোম্পানীগঞ্জ থেকে ফেনীতে মোটরসাইকেলের জন্য তেল কিনতে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের চলমান সংকটের কারণে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ফিলিং স্টেশনগুলোয় অকটেন-পেট্রল পাওয়া যাচ্ছে না। এ কারণে গতকাল বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল নিতে এক বন্ধুসহ ফেনীর ফিলিং স্টেশনে উদ্দেশে রওনা হন। রাতে তেল সংগ্রহ করে ফেরার পথে দাগনভূঞা-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি ও তার বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন সড়কের ওপর তাদের গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অন্তরের মৃত্যু হয়। আর আহত আরেক আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে হয়েছিল, সেটি জানা যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়েছেন

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেলের জন্য তেল নিতে ফেনী এসেছিলেন তরুণ, পথে দু'র্ঘটনায় মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x