ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামুন খালেদকে গুমের মামলায় ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চান। শুনানি শেষে তাদের হাজিরের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচদিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x