ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রাজাঝির দিঘিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার: এখনও খোলেনি রহস্যের জট

ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। গতকাল শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।

তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া পরিচয় নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আশপাশের কোনো থানা থেকেও নিখোঁজ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি এখনও তদন্তাধীন।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

এর আগে শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন দিঘির উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরদিন (১৫ মার্চ) ময়নাতদন্ত শেষে সুলতানপুর পৌর বেওয়ারিশ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এর আগে গত বছর (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজাঝির দিঘিতে অজ্ঞাত মরদেহ উদ্ধার: এখনও খোলেনি রহস্যের জট

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x