ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে বিশেষ অভিযান: ৮ মোটরসাইকেল চালকের জরিমানা

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ফেনীর ফুলগাজী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জন চালককে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মেসার্স আলম ট্রেডার্স ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লাইসেন্সবিহীন ৮ জন মোটরসাইকেল চালককে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফুলগাজীতে বিশেষ অভিযান: ৮ মোটরসাইকেল চালকের জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x