ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা: গণহত্যা ও স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা যাবে না

আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে এই নির্দেশনা কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে ওই রাতে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না। এছাড়া, বর্তমান জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা: গণহত্যা ও স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা যাবে না

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x