ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী-কুমিল্লা সড়ক দুর্ঘটনা: শোক জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

সড়ক-রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঈদ উপলক্ষ্যে কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হবার নয়।’

নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাগুলো আবারও প্রমাণ করে, আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।’

জামায়াতের আমির বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি- দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন, আমীন।’

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী-কুমিল্লা সড়ক দুর্ঘটনা: শোক জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x