ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শরিফপুর ব্লাড ডোনেশনের উদ্যোগে ঈদ উপহার পেলো ৬০টি পরিবার

স্বেচ্ছাসেবী সংগঠন শরিফপুর ব্লাড ডোনেশনের উদ্যোগে ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) দাগভূঞা সিন্দুরপুর ইউনিয়নের শরিফপুর গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেমাই, চিনি, নুডলসসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১০জন এতিম শিশুকে ঈদের জামা ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের প্রতিনিধিরা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শরিফপুর ব্লাড ডোনেশনের উদ্যোগে ঈদ উপহার পেলো ৬০টি পরিবার

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x