ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ডিএনসি'র অভিযান: ফেনীতে সরকারি পরিত্যক্ত ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর সুইপার কলোনীর দক্ষিণে একটি সরকারি পরিত্যক্ত ঘরে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ওই সরকারি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানার পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে একজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত হলেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি (কানিবাড়ি) এলাকার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. আলমগীর (৪৫)। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ডিএনসি'র অভিযান: ফেনীতে সরকারি পরিত্যক্ত ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x