ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সংসদ অধিবেশন: মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ নানা দাবি তুলে ধরলেন মজনু

ফেনী-১ আসনের (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) সংসদ সদস্য রফিকুল আলম মজনু জাতীয় সংসদে ফেনীর উন্নয়নে একাধিক দাবির কথা তুলে ধরেছেন। গতকাল রোববার (১৫ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব দাবি জানান।
রফিকুল আলম মজনু বলেন, ফেনী দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নির্বাচনি এলাকা হওয়ায় অতীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ফেনী উপেক্ষিত হয়েছে। গত ১৬ বছরে যেসব উন্নয়ন থেকে ফেনীর মানুষ বঞ্চিত ছিল, আগামী দিনে সেসব ঘাটতি পূরণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি সংসদে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ফেনীর মানুষের অন্যতম প্রত্যাশা হলো একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। নির্বাচনের আগে জনগণ এ দাবি তুলেছিল এবং সরকারপ্রধানও ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই দ্রুত ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া তিনি ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিভিন্ন এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে, যার ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, ফেনীর মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি স্পিকারের মাধ্যমে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সংসদ অধিবেশন: মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ নানা দাবি তুলে ধরলেন মজনু

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x