ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

পরিবেশমন্ত্রীর সঙ্গে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দাগনভূঞায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সদ্যবিদায়ী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা কলেজ সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোহছেন উদ্দিন মিরাজ, জেলা সাহিত্য সম্পাদক আশরাফ হোসেন আসিফ এবং দাগনভূঞা ও সোনাগাজীর থানা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের সংগঠনের সামগ্রিক কার্যক্রম মন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সোনাগাজীতে একটি অনার্স মানের কলেজ, লালপোলে ফ্লাইওভার ও দাগনভূঞায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশনের বিষয়ে দাবি জানান। 

এসময় মন্ত্রী এসব সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে মন্ত্রীকে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পরিবেশমন্ত্রীর সঙ্গে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x