ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

ফেনীর ফুলগাজী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের ভবানী চকবস্তা মৌজায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ফজলুল করিমের ছেলে মো. মাসুম (৩৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x