ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা: পোকাধরা বেগুন দিয়ে স্বাদ হোটেলের বেগুনি

ফেনীতে খাবার অনুপযুক্ত পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি, বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (৭ মার্চ) দুপুরে শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ইফতার বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তমিজিয়া জামে মসজিদ এলাকায় খোলা অবস্থায় ইফতার সামগ্রী প্রদর্শন, খাবার অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করায় মেসার্স মিম বিরিয়ানি হাউজকে সতর্ক করে ৭ হাজার টাকা জরিমানা ও মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়। একইসময় পোস্ট অফিস রোড এলাকায় মেসার্স স্বাদ বিরিয়ানি হাউজ অ্যান্ড রেস্তোরাঁকে বেগুনি তৈরিতে পোকাযুক্ত বেগুন ব্যবহার, মানহীন লবণ ও বাসি খাবার পুনরায় ভেজে পরিবেশন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম অংশগ্রহণ করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, খোলা অবস্থায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নানা অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে মাথার ক্যাপ ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা: পোকাধরা বেগুন দিয়ে স্বাদ হোটেলের বেগুনি

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x