ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকারের অভিযান: খাদ্যে ভেজালের দায়ে কিং সুইটস’র জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং জিলাপিতে ক্ষতিকর ‘হাইড্রোজ’ ব্যবহারের দায়ে সদর হাসপাতাল মোড় এলাকার কিং সুইটস এন্ড বেকার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার (১ মার্চ) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কিং সুইটস এন্ড বেকার্সে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি জিলাপি তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’ ব্যবহার করা হচ্ছিল।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অপরাধের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠানটিকে প্রথমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ভবিষ্যতে খাদ্যে ভেজাল না করার অঙ্গীকার করায় জরিমানার পরিমাণ কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় একই এলাকায় তিনটি ফলের দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকারের অভিযান: খাদ্যে ভেজালের দায়ে কিং সুইটস’র জরিমানা

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x