ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল শনিবার মিসাইল ছুড়েছে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে ইরানের চালানো কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। অবশ্য এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।”

দেশটি আরও বলেছে, "এই অযৌক্তিক আগ্রাসনের মুখে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে—নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই হামলার পাল্টা জবাব দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।"

শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। সৌদি আরবেও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তেহরান।

সূত্র: আল আরাবিয়া

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x