ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ৩৮ হাজার ইয়াবা জব্দ করল হাইওয়ে পুলিশ

ফেনীর সদর উপজেলার দেবীপুর এলাকায় মহিপাল হাইওয়ে থানা-সংলগ্ন ঢাকা-মুখী মহাসড়ক থেকে ৩৮ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, মহিপাল হাইওয়ে থানার রাত্রিকালীন মোবাইল টিম চেকপোস্টে দায়িত্ব পালনকালে গাজীপুর-ড ১১-০০১৫ নম্বরের একটি ইটবোঝাই মিনি ট্রাককে থামার সংকেত দেয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে চালক চেকপোস্ট থেকে আনুমানিক ১০ থেকে ১৫ গজ দূরে ঢাকা-মুখী লেনের বাম পাশে গাড়িটি রেখে হেলপারসহ দ্রুত পালিয়ে যান। পরে মোবাইল টিমের ইনচার্জ এএসআই সুলতান মাহবুব স্থানীয় এক চালকের সহায়তায় যান চলাচল স্বাভাবিক রেখে ট্রাকটি থানায় নিয়ে আসেন। সন্দেহ হলে অফিসার ইনচার্জের উপস্থিতিতে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় ট্রাক থেকে ইট নামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ইটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি পৃথক ব্যাগ থেকে ৩৮ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকের কেবিন থেকে চালক ও হেলপারের ফেলে যাওয়া দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে ৩৮ হাজার ইয়াবা জব্দ করল হাইওয়ে পুলিশ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x