ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী সদর উপজেলার ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও, ছনুয়া ও মোটবি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব ইফতারসামগ্রী পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া ইবাদতে উৎসাহিত করতে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী প্রতিনিধি নজরুল বিন মাহমুদুল জানান, রমজান উপলক্ষে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি বছর ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতারসামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৩৩ টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের সহায়তা পেয়েছে।

স্থানীয় বাসিন্দা জোবায়দুল ইসলাম ও রাকিব হোসেন বলেন, রমজানের শুরুতেই এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য স্বস্তি নিয়ে আসে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x