ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, ৩০ হাজার টাকা জ‌রিমানা

কাজীরবাগে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ি উৎপাদন এবং ওজনে কম দেওয়ার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। 

এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজীরবাগ এলাকায় দুই তারা চিড়া-মুড়ির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার করছিল। প্রতি ৪০ কে‌জি মু‌ড়ির বস্তায় বস্তাসহ ওজনের পরেও ১৫০-২৫০ গ্রাম পর্যন্ত ওজনে কম দেওয়া হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম বলেন, ইফতারে বহুল ব্যবহৃত চিড়া, মুড়ির মিল কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ছাইযুক্ত ময়লার স্তুপে মুড়ি উৎপাদন করছিল। এছাড়া প্রতি বস্তা মুড়িতে ওজনে কম দেওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, ৩০ হাজার টাকা জ‌রিমানা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x