ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

লেমুয়ায় বাজার করতে গিয়ে নিখোঁজ: এখনো সন্ধান মেলেনি যুবকের

পাঁচ দিনেও সন্ধান মেলেনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রী তোফায়েল আহাম্মদের (২৮)। এ ঘটনায় তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী সায়েমা আক্তার জেরিন বারবার জ্ঞান হারাচ্ছেন। পরিবারের উপার্জন ব্যক্তির সন্ধানে গত ১৫ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়রী করেছে তার পরিবার। তোফায়েলের শ্বশুর একরামুল হক জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কসকা বাজারে রমজানের বাজার করতে বাড়ি থেকে বের হয় তোফায়েল। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোথাও সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও জানান, তোফায়েল কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। সে আগে জাহাজে চাকুরি করত। তিন মাস আগে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজে যোগ দেয়। এখন পর্যন্ত তার কোন সন্ধান না মেলায় দুশ্চিন্তায় রয়েছি আমরা। অভিযোগ দিলেও পুলিশের কাছ থেকে তেমন কোন সাড়া মেলেনি।

এ ব্যাপারে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, এসআই সুবল চন্দ্র নাথকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ তার সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লেমুয়ায় বাজার করতে গিয়ে নিখোঁজ: এখনো সন্ধান মেলেনি যুবকের

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x