ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্টেটসন মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড পেল ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ

স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মুট কোর্ট প্রতিযোগিতায় ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের প্রতিনিধি দল ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন। গত ৫–৭ ফেব্রুয়ারি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) যুক্তরাষ্ট্রের স্টেটসন ইউনিভার্সিটি কলেজ অব ল এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফেনী ইউনিভার্সিটির পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থী ও ল মুটিং সোসাইটির সদস্য মো. শাহারিয়ার ইমন (২৯তম ব্যাচ), সানজিদা জান্নাত সায়িমা (৩১তম ব্যাচ), এবং নাজনীন জান্নাত নিপা (২৯তম ব্যাচ)। 

দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগর প্রভাষক বাঁধন ঘোষ। তার একাডেমিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে দলটি আন্তর্জাতিক মানসম্পন্ন মেমোরিয়াল প্রস্তুত করতে সক্ষম হয়। 

মেমোরিয়াল প্রস্তুতিতে গবেষণা ও বিষয়বস্তুর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান জেহাদ এবং মিরাজ হোসেন।

জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশ আইনভিত্তিক একটি জটিল সমস্যার ওপর গভীর গবেষণা ও সুসংহত যুক্তির মাধ্যমে প্রস্তুতকৃত তাদের লিখিত মেমোরিয়াল বিচারকমণ্ডলীর সর্বোচ্চ মূল্যায়ন অর্জন করে, যার ফলশ্রুতিতে দলটি ‘বেস্ট মেমোরিয়াল অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে এ বছর ৩০তম বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশে এই প্রতিযোগিতার ২য় জাতীয় আসরের আয়োজন করা হয়। এবারের আসরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩০টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল' মুট কোর্ট প্রতিযোগিতা আন্তর্জাতিক পরিবেশ আইন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, টেকসই উন্নয়ন এবং রাষ্ট্রের আন্তর্জাতিক দায়বদ্ধতা সংক্রান্ত জটিল ও সমসাময়িক আইনগত ইস্যুর ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো লিখিত মেমোরিয়াল ও মৌখিক শুনানির মাধ্যমে তাদের গবেষণাভিত্তিক যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং আইনগত সক্ষমতা উপস্থাপন করে থাকে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্টেটসন মুট কোর্ট প্রতিযোগিতায় ‘বেস্ট মেমোরিয়াল’ অ্যাওয়ার্ড পেল ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x