ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিন্নতার কারণে এ বছর বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখ একদিন এদিক–সেদিক হতে পারে। কোনো দেশে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে জ্যোতির্বিদদের হিসাবে রমজানের শেষ এবং শাওয়াল মাসের সূচনা অর্থাৎ ঈদুল ফিতর বেশির ভাগ মুসলিম দেশেই একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের শুরুতে সামান্য মতভেদ থাকলেও মাসের শেষ দিকে সেই ভিন্নতা আর থাকবে না। তার মতে, অধিকাংশ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ।

সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউম-কে দেওয়া বক্তব্যে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এ বছর রমজান হবে ২৯ দিনের। সবকিছু বিবেচনায় রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য দিন হিসেবে তিনি বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারির কথা উল্লেখ করেন।

তিনি আরও জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে আনুমানিক ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখার মতো নয়। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা বেশি এবং সে হিসাবে ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হওয়ার কথা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
এবারের রোজা ২৯ নাকি ৩০টি?
0:00 0:00
1.0x