ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মিন্টুকে হুমকির অভিযোগ, থানায় জিডি

মিন্টুকে হুমকির অভিযোগ, থানায় জিডি

ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদের বিরুদ্ধে। 

 শনিবার (৭ ফেব্রুয়ারি) দাগনভূঞা থানায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টায় ৮ নং জয়লঙ্কর ইউনিয়নে জামায়তের নির্বাচনী সভার সময় বাংলাদেশ জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনের সভায় মেজবাহ উদ্দিন সাঈদ আবদুল আউয়াল মিন্টুকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল!’

সাধারণ ডায়েরিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দম্ভ করে হুমকি দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে নিয়মিত হুমকি প্রদান করছে। এতে মিন্টু তার সম্মানহানি এবং ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে মেজবাহ উদ্দিন সাঈদকে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান বলেন, জিডির বিষয়ে কোর্টের অনুমতি ছাড়া আমাদের কিছু করার নেই। সাধারণ ডায়েরি যে কেউ করতে পারে। একটা মানুষ সাধারণ ডায়েরি করে তার কোনো প্রয়োজনে, এটি গোপনীয় একটা বিষয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিন্টুকে হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
মিন্টুকে হুমকির অভিযোগ, থানায় জিডি
0:00 0:00
1.0x