ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী-২ : নির্বাচনী প্রচারণা: আওয়ামী লীগকেও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া উচিত: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগের লোকদের রাজনীতি করার জন্য গণভোটে হ্যাঁ বেশি দিতে হবে। না ভোট দিলে দেশে রাজনীতি করার পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ-তে ভোট দিলে গণতন্ত্র টিকে থাকবে, আবার রাজনীতি করতে পারবে। দিল্লিতে যিনি আছেন তার কথা শুনে লাভ নেই, তিনি নেতাকর্মীদের রেখে চলে গেছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বালিগাঁওতে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বৈরাচার পতনের পর একদল মানুষের বিপদে-আপদে পাশে ছিল, অন্য দল জুলুম করা শুরু করেছে। দলটি ৬ থেকে ৮ হাজার লোককে চাঁদাবাজি, দুর্নীতির দায়ে বহিষ্কার করে আবার গোপনে বহিষ্কার তুলে ফেলেছে। খারাপ করা লোকদের তারা দলে আশ্রয় দিয়েছেন। তার প্রমাণ শত শত প্রার্থীদের ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে। তাই প্রার্থীদের আমলনামা দেখে ভোট দেবেন। খারাপ লোককে ভোট দিলে দেশের উন্নয়ন হবে না।

তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে গিয়ে আমরা দেশের মানুষের সাথে থাকব। এ জোট করা হয়েছে বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। আমাদের দেশের নিরাপত্তা ও সমাজ ব্যবস্থার উন্নতি হয়নি। চুরি, ডাকাতি, দুর্নীতি এখনও রয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নের কথা বললেও বাস্তবে সমাজ ব্যবস্থার উন্নয়ন হয়নি।

মঞ্জু বলেন, নির্বাচন আসলে বড়লোক, ঋনখেলাপিদের ভোট দিলে তারা মানুষের উন্নয়ন করার পরিবর্তে ব্যাংকের টাকা দিতে ব্যস্ত থাকবে। রাষ্ট্র বদলাতে হলে ভালো লোকদের সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্রের শোষক নয়, সেবক হতে চাই। দেশের উন্নয়নে কাজ করতে চাই।

গতকাল সকালে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর, উওর আবুপুর, দক্ষিণ আবুপুর এলাহীগঞ্জ সড়ক, নতুন খানে বাড়ি, বাসকর, জাহানপুর,ফতেহপুর ও শর্শদি বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। একইদিন বিকেলে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর, সুন্দরপুর, বেতাগাঁও বাজারে গণসংযোগ করেন মঞ্জু।

গণসংযোগে অংশ নেন নির্বাচনি প্রধান এজেন্ট জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবি পার্টির জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব মুহাম্মদ ফজলুল হক, সিনিয়ার সহ-সভাপতি আফলাতুন বাকী, খেলাফত মজলিশের যুগ্ম সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী, এনসিপির সংগঠক আজিজুর রহমান রিজভী, জামায়াতের সদর নায়েবে আমির মাওলানা হারুনুর রশিদ, শর্শদি ইউনিয়নের আমির মাওলানা ফয়জুল্লাহ, বালিগাঁও ইউনিয়নের আমির মাওলানা সানা উল্ল্যাহ প্রমুখ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী-২ : নির্বাচনী প্রচারণা: আওয়ামী লীগকেও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া উচিত: মঞ্জু

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x