ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

খালেদা জিয়াকে নিয়ে ফেনী কলেজে আলোকচিত্র প্রদর্শনী

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এতে খালেদা জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত প্রদর্শনীতে ১০০ টির অধিক ছবি প্রদর্শন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ। এসময় কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান বলেন,ম্যাডামের গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে উঠার বিভিন্ন জীবনীর গল্প আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা ম্যাডামের জীবনের নানা উত্থান পতনের বিষয় সম্পর্কে জানতে পারবে। আগামী তিনদিন আমাদের এ প্রদর্শনী চলবে।
 
দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়াকে নিয়ে ফেনী কলেজে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
 
সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x