ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আনন্দপুরে যুবদল নেতার জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহিমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।

অভিযানে নির্বাচনী আচরণবিধি অমান্য করে একটি ভবনে ব্যানার সাঁটানোর অভিযোগে আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া দৌলতপুর গ্রামের আবদুর রউফের ছেলে মহিউদ্দিন মহিমকে এ জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভবনে ব্যানার সাঁটানো হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে জরিমানা আদায় করে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: আনন্দপুরে যুবদল নেতার জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x