ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আজ পবিত্র শবে মেরাজ

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক মহিমান্বিত এই রাত। ইবাদত ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ রজবের পবিত্র রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর বিশেষ দিদার লাভ করেন। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

মহান আল্লাহর হুকুমে বিশেষ বাহন বুরাকে আরোহন করে ঊর্ধ্বাকাশে সফরের অনন্য মর্যাদা লাভ করেন মহানবী। এই অলৌকিক সফরই মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা ও বায়তুল মামুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।

এই কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত বরকতময়। আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআন তেলাওয়াত করেন তারা। আদায় করেন নফল নামাজ। মশগুল থাকেন নানা ইবাদত ও বন্দেগিতে।

শবে মেরাজ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ দোয়া ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে ইবাদতের পরিবেশ বিরাজ করছে। মুসলমানরা এই পবিত্র রাতে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আজ পবিত্র শবে মেরাজ

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
আজ পবিত্র শবে মেরাজ
0:00 0:00
1.0x