ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী সীমান্তে গাঁজাসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা ভারতীয় চোরাই মালামাল উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, শনিবার (১০ জানুয়ারি) এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গাঁজা, মদ, শাড়ি, শাল, থ্রি পিস কম্বল, ঔষধ ও গরুসহ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। 
 
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মালামাল আইনগত কার্যক্রমের জন্য নিকটস্থ থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী সীমান্তে গাঁজাসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x