ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসব গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে নিকটস্থ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x