ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকার অমান্য করায় ফুলগাজীতে ৪ দোকানীর জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ফুলগাজীতে পৃথক অভিযানে ৪ দোকানীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও সোমবার পৃথক দুটি অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার নিত্যপ্রয়োজনীয় মূল্য তদারকিতে গতকাল সকালে মুন্সিরহাট বাজারে ও সোমবার ফুলগাজী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং দোকানে মূল্য তালিকা দৃশ্যমান না রাখায় মঙ্গলবার মূল্য ২ দোকানীকে ২ হাজার টাকা ও সোমবার অপর অভিযানে ২ দোকানীর ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভোক্তা অধিকার অমান্য করায় ফুলগাজীতে ৪ দোকানীর জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x