ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 

আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে ফেনীর দাগনভূঞা পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে যান তিনি। এ সময় জামায়াতের প্রয়াত আমিরের স্মরণে দোয়া মোনাজাত করেন মিন্টু।

 এতে দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনছুর আহম্মেদ, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, যুবদল নেতা একরামুল হক মানিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে, আবদুল আউয়াল মিন্টু স্থানীয় গজারিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই একটি নির্বাচন। যদি নির্বাচন নিয়ে গড়িমসি করা হয়, সেটির যথাপোযুক্ত জবাব দেওয়া হবে। আগামী নির্বাচনে যে সরকার গঠন হবে সেখানে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি ৷ আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।

এদিন দাগনভূঞার বৈরাগীরহাট, রাজাপুর বাজার ও দরবেশেরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

প্রসঙ্গত, মকবুল আহমদ ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি এক সময় দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ছিলেন। পরে সংগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান আল-ফালাহ'র চেয়ারম্যানও ছিলেন মকবুল। জামায়াতের এ নেতা ২০২১ সালের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। পরে নিজ বাড়ি দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x