ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, কেটে বের করা হলো চালকের মরদেহ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কায় ট্রাকের চালক মো. রিপনের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিপন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। এ ঘটনায় ট্রাকের হেলপার কামাল হোসেন (৪৫) আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর রামপুর সম্রাট মিল এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় পেছনে থাকা চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক রিপন মিয়া গাড়ির ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় ট্রাকের হেলপার কামাল হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের একটি অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করেন। কাভার্ডভ্যানটি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চলে যায়। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, কেটে বের করা হলো চালকের মরদেহ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x