ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞায় যুবদল নেতার কার্যালয় ভাঙচুর

দাগনভূঞায় যুবদল নেতার কার্যালয় ভাঙচুর

দাগনভূঞা উপজেলায় আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেকের বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যায় যুবদল নেতা নাছিরের ব্যক্তিগত কার্যালয়ের সামনে কয়েকজন লোক নাছিরের সাথে তর্কবিতর্ক করছে, একপর্যায়ে ৫-৬ জন লোক কার্যালয়ের চেয়ার ও ফ্যানসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে গালিগালাজ করে চলে যায়।

যুবদল নেতা নাছির উদ্দিন জানান, ওইদিন বিকেল সাড়ে ৪টায় বেকের বাজারে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে মাতুভূঞা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে ব্যক্তিগত কার্যালয়ে যাই। পরে কয়েকজন লোক আমাকে গালমন্দ করে বলে মিছিলে কেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম নিয়েছি এবং সদস্য সচিব কামরুল উদ্দিন কেন মিছিলে অংশ নিয়েছে।

এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে আমার ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে এবং চেয়ার, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞায় যুবদল নেতার কার্যালয় ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাগনভূঞায় যুবদল নেতার কার্যালয় ভাঙচুর
0:00 0:00
1.0x