ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মুন্সীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালাত সূত্রে জানা গেছে, অভিযানে স্যানিটারি ও স্বাস্থ্যবিধি না মানায় সাইফুল ইসলামের মালিকানাধীন মোল্লার হোটেলকে ১ হাজার টাকা এবং ওষুধের লাইসেন্সজনিত অনিয়মের কারণে বিক্রম নাথের মালিকানাধীন একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুন্সীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x