ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীনগর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুরান পাথরাইল গ্রামের মৃত আকালী মিয়ার ছেলে। তিনি ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক এবং ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শাহজাহান সদর উপজেলার ফাজিলপুর থেকে বারইয়ারহাটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-৪৮১২) এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ ব্যবসায়ী শাহজাহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন ফয়সাল বলেন, ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহতের সহকর্মী কাপড় ব্যবসায়ী শাহ আলম বলেন, শাহজাহানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা ফেনী আসলে মরদেহ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x