ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাগনভূঞা: মহিপালে হত্যাচেষ্টা মামলার আসামি হওয়ায় প্রার্থীতা বাতিল

দাগনভূঞার দুধমুখা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি নূর আলম বিপ্লবের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য পদে নূর আলম বিপ্লব মনোনয়নপত্র বৈধ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ২০ অক্টোবর ‘জুলাইযোদ্ধা’ ফজলুল হক রাফী ও শাহরিয়ার মান্নান রিটার্নিং কর্মকর্তা ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তার মনোনয়নপত্র বাতিলের জন্য অভিযোগ করেন। সেই মোতাবেক তিনি অভিযোগের তদন্তপূর্বক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা প্রবিধানমালা ২০২৪ এর ১৬ (জ) অনুযায়ী বিপ্লবের মনোনয়নপত্র বাতিলের জন্য নির্দেশনা দেন। জানা গেছে, নূর আলম বিপ্লব মহিপালে আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা একটি মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুধমুখা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাগনভূঞা: মহিপালে হত্যাচেষ্টা মামলার আসামি হওয়ায় প্রার্থীতা বাতিল

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x