ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

‘নেতাদের পিছনে পিছনে ঘোরা বন্ধ করো, অন্যথায় স্কুল ছেড়ে চলে যাও’

মিরসরাইয়ে শিক্ষার্থীদের আচরণগত শৃঙ্খলা রক্ষা ও রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রোববার (২৬ অক্টোবর) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই আহবান জানায় কর্তৃপক্ষ। সোমবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকা- ছাত্রজীবনের পরিপন্থী বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।’

এতে আরও বলা হয়, ‘তোমরা এখনো ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকান্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছ। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য বিজ্ঞপ্তিতে বলেন, ‘তোমাদের জীবন মূল্যবান, পিতা-মাতা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেলো না। আমার এই উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।,

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম বলেন, ‘নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।’

এদিকে বিজ্ঞপ্তিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্যোগটিকে স্বাগত জানান। প্রকাশিত হওয়ার পর অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

বিদ্যালয়ের হেলাল উদ্দিন নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। ছাত্ররা আগে ভালোভাবে পড়ালেখা শেষ করুক, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করার যথেষ্ট সময় পাবে।’

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘নেতাদের পিছনে পিছনে ঘোরা বন্ধ করো, অন্যথায় স্কুল ছেড়ে চলে যাও’

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x