ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সদর উপজেলার ফতেহপুর ও শর্শদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি সদর থানার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের এখনো পরিচয় শনাক্ত হয়নি। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে খবর পেয়ে ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করা হয়। রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন। এর আগে দুপুর ২টার দিকে শর্শদি ও গুণবতী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল। 

এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান দৈনিক ফেনীকে বলেন, কোন ট্রেনে কাটা পড়ে এসব দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x