ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা : মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রয়াসের আহ্বান

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভাপতি সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কমপক্ষে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সন্তানের ওপর পরিবারের নিবিড় নজর প্রয়োজন। এখন ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে নেশাজাতীয় দ্রব্য তৈরির পদ্ধতি সহজেই পাওয়া যাচ্ছে। কেউ কীভাবে গ্রহণ করবে তা নির্ভর করে সচেতনতার ওপর।

তিনি আরও বলেন, ৯০ শতাংশ কিশোর গ্যাং সদস্য মাদকসেবী, এদের পেছনে অর্থের যোগানদাতাও আছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে। নৈতিক শিক্ষা জোরদার করতে হবে স্কুল-কলেজ ও মাদ্রাসায়।

৪ বিজিবি, ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চাহিদা ও যোগানের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি না হলে মাদক নির্মূল সম্ভব নয়। আমরা অভিযান চালাই, আটক করি, কিন্তু জামিনে বের হয়ে তারা আবারো ফিরে আসে। সীমান্তে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। আমরা কিছুদিনের মধ্যে ২৫ কোটি টাকা মূল্যের জব্দকৃত মাদক ধ্বংস করব।

তিনি আরও বলেন, মাদককারবারিদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে সমাজে?মাদক স্থান পাবে না।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, মাদক আমাদের দেশে খুব সহজলভ্য হয়ে উঠেছে। শুধু আইন দিয়ে এটি ঠেকানো সম্ভব নয়। এর বিরুদ্ধে সামাজিক ও পারিবারিকভাবে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, মাদক নির্মূলে ব্যক্তির আত্মোপলব্ধি গুরুত্বপূর্ণ। জেলহাজতে কীভাবে মাদক ঢোকে, তা খুঁজে বের করতে হবে। মাদককারবারি অভিযানে আটক হয়েও জামিনে বের হয়ে একই কাজে জড়িয়ে পড়ে। পরিবারকে মাদক বিষয়ে সচেতন হতে হবে। সবাই মিলে এগিয়ে এলেই সম্ভব মাদক নির্মূল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসানের সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাদকবিরোধী শ্লোগান দেন অংশগ্রহণকারীরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা : মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রয়াসের আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x